English Bichitra
ইংলিশ বিচিত্রা (English Bichitra) বইটি ঢাবি (DU), জাবি (JU), রাবি (RU), চবি (CU) এবং GST-গুচ্ছসহ সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার (University Admission Test) জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বই। বইটিতে বিগত সকল শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহের (Previous Year Questions) নির্ভুল উত্তর ও সঠিক ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় টপিক ভিত্তিক (Topic wise) মেডিকেল ভর্তি পরীক্ষার ইংলিশ প্রশ্নসমূহ এবং বিসিএস পরীক্ষার প্রশ্ন সংযুক্ত করা রয়েছে। এর পাশাপাশি লিখিত অংশ (Written) ও নিজেকে যাচাই করার জন্য Self Test (Model Test) অংশ তো রয়েছেই। সাধারণ শিক্ষার্থীরা বইটি থেকে ভর্তি পরীক্ষার জন্য বেসিক টু এ্যাডভান্সড (Basic to Advanced) প্রস্তুতি নিতে সক্ষম। শুধুমাত্র ইংলিশ বিচিত্রা (English Bichitra) ১টি বইয়ের মাধ্যমে-ই ভর্তি পরীক্ষার স্বল্প সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব।
বইটি যেভাবে সাজানো :
- ইংলিশ বিচিত্রা (English Bichitra) বইটির সূচিপত্রের পরেই বিগত বছরগুলো প্রশ্ন অ্যানালাইসিস পার্ট দেওয়া আছে। যেখান থেকে খুব সহজেই এ বছরের ভর্তি পরীক্ষার জন্য কোন কোন টপিক অধিক গুরুত্বপূর্ণ তা বুঝে সহজ ও ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব।
- ইংলিশ বিচিত্রা বইটির প্রতিটি অধ্যায়কে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপযুক্ত করে (বেসিক টু এ্যাডভান্সড) সাজানো হয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুপযুক্ত তথ্যাবলিকে বইটি থেকে পরিহার করা হয়েছে।
- বইটিকে শুধুমাত্র রুলস আর রুলস এ না ভরে বরং বিভিন্ন গুরুত্বপূর্ণ ছক, তথ্য, বৈশিষ্ট্য, প্রয়োজনীয় নোট, রুলস, পার্থক্য, উদাহরণ এবং ব্যাখ্যার মাধ্যমে সাজানো হয়েছে। যা প্রতিটি শিক্ষার্থীকে বেসিক টু এ্যাডভান্সড জ্ঞানার্জনে সাহায্য করবে।
- গ্রামারের প্রতিটি অধ্যায়কে গতানুগতিক প্রক্রিয়ায় না সাজিয়ে বরং শিক্ষার্থী বান্ধব (যেন সহজেই শেখা যায়) করে সাজানো হয়েছে।
- প্রতিটি অধ্যায়ে বিস্তারিত আলোচনার সাথে প্রয়োজনীয় রিটেন () অংশ যুক্ত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা খুব সহজে গোছালো প্রস্তুতি নিতে পারবে।
- প্রতিটি অধ্যায় শেষে টপিক ওয়াইজ ঢাবি, জাবি, রাবি, চবি, GST-গুচ্ছসহ সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নাবলির সাথে প্রয়োজন অনুযায়ী বিসিএস ও মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নাবলির ব্যাখ্যাসহ উত্তর উপস্থাপন করা হয়েছে।
- প্রতিটি অধ্যায় শেষে অধ্যায় ভিত্তিক Self Test (MCQ) এবং Self Test (Written) শিরোনামে নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট (Model Test) অংশ দেওয়া হয়েছে।
- পূর্ণাঙ্গ গ্রামারের (English Grammar) পাশাপাশি ভর্তি পরীক্ষার উপযোগী Analogy, One word substitution, English Literature (ইংরেজি সাহিত্য), Comprehension, HSC TEXT BOOK এর প্রয়োজনীয় সকল গুরুত্বপূর্ণ তথ্যাবলি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।
- দেশি-বিদেশি Grammar বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্লেষণ করে তা বিভিন্ন এর এ অভিনব পদ্ধতিতে উপস্থাপন করা হয়েছে।
- ইংলিশ বিচিত্রা বইটিতে সহজ কৌশল ও শর্ট টেকনিকের সাহায্যে Comprehension Solve করার কতিপয় Tips দেওয়া হয়েছে।
- মোট কথা, ভর্তি পরীক্ষার স্বল্প সময়ে দ্রুত ও পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য English Bichitra‘র বিকল্প নেই।